Tuesday, 3 August 2021

মহুয়া বিশ্বাসের দুটো কবিতা,--১ জন্মভূমি ২ মহাশূন‍্যতা

                   

                                                         

 

মহুয়া বিশ্বাসের দুটো কবিতা--  


জন্মভূমি

-------------

জন্মভূমি মহাগর্বের এক  পবিত্রস্থান

মায়ের কোলে জড়িয়ে থাকা  নিশ্চুপ

                           আনন্দধাম...

সেখানেই পড়ে থাকে সবার প্রাণ।

সেই স্মৃতি আছে গানের মাঝখানে

প্রাণে প্রাণে আর পাখির কলতানে।

কবিতার রঙে,ছন্দভরা কাব‍্যটানে....

খুঁজেপায় জীবনের প্রতিটি মানে,

ধূলিকণা আর বাতাসে ভেসে ওঠে

শিশুকালের দুষ্টু-মিষ্টি সুবাস।

সবুজ গাছপালার ভীড়ে...

পাখিদের নীড়ে...

ফিরে পায় প্রাণভরা নিঃশ্বাস

 আর সেই দৃঢ় আত্মবিশ্বাস।

মাঠ-ঘাট -পথ আর চাষবাস

মিলেমিশে আছে একপাশ।

বিশ্বাস আর মমতামাখা গ্রামখানি..

আজও হাতছানি দিয়ে ডাকে--

মায়াভরা টানে  কাঁদে অন্তরখানি।।

----------------------

মহাশূন‍্যতা

   

দুঃখের পৃথিবীর কোণে 

অদৃশ‍্য মনের গহীনে.

কেবা ঘটাইবে আলোক সঞ্চার!

আঁধারে যার কাটে বেলা....

সুখ আসিলেও এই অবেলায়

সে শুধু রবে খেলার খেলা।

চিরব‍্যাপ্তি..মহানুভবতা..

পবিত্র নমনীয়তার মতো

এমন জীবনভাবনা....

এসব শুধু কথার কথা

বয়ে আনে অজানা ব‍্যথা।

জীবনে সব ক্ষণস্থায়ী....

সময় আর কাল অনুযায়ী।

শূন‍্যমন অপূর্ণ রহে

কোথাও ব‍্যাক্ত নহে

জীবনের অমূল‍্যসম্পদ ;

জীবনার্থ অপ্রকাশ‍্যে ফাঁকা

নানা ছাউনী দিয়ে ঢাকা !

পূর্ণতা পাবে না এ শূন‍্য...

মহাশূন‍্যতায় এ জগত পরিপূর্ণ।।


---------------------------------------

1 comment:


  1. অজস্র ধন‍্যবাদ সম্পাদক মহাশয়কে🙏🙏🙏🙏কবিতার সম্মান অযাচিত প্রাপ্তি জীবনভাবনায় গভীরতাকে খুঁজে
    পাই।

    ReplyDelete

সম্পাদকীয়

সম্পাদকের কলমে-- কবিতা পত্রিকার সম্পাদনা কি কবিতার ভাষায় হতে হবে ? না, এমনটা নয়, কবিতা বস্তুত আমাদের বঙ্গবাসীর রক্তের মাঝেই রয়ে গেছে। একট...