Showing posts with label শমিত কর্মকার. Show all posts
Showing posts with label শমিত কর্মকার. Show all posts

Monday, 2 August 2021

শমিত কর্মকার--গড়মিল

 

                                      


গড়মিল

------------

শমিত কর্মকার


শোন আজ কিছু বলি, 

জানি এখন তোমার পছন্দের সেই জন আমি নই। 

বহু কথা হয়ে গেছে আমার আড়ালে, 

একদিন ছিলাম তোমারই প্রিয় ! 

দূর্নীতির কথা শুনেছিলাম তোমার মুখে। 

আজ সেই দূর্নীতিগ্ৰস্থ মানুষেরা তোমার প্রিয়। 

আমার ভালো আর তোমার চোখে পড়ে না! 

জানি তুমি এখন ওদেরই লোক। 

তবুও ছাড়িনি  আমার আমি, 

রয়েছি সেই আগেরই মত। 

তোমার এগিয়ে যাওয়ার স্বপ্ন ওরা, 

পাইয়ে দেওয়ার কৌশল জানে ওরা।

মিছেই ভাবি হয়ত সেই ভালোবাসা পাবো, 

জানি আমি, দেওয়ার কিছুই নেই যে আমার। 

তাই নিজের ভাবনায় বেঁচে থাকি সত্যি বাদি যুধিষ্ঠির!

                       *********

 


সম্পাদকীয়

সম্পাদকের কলমে-- কবিতা পত্রিকার সম্পাদনা কি কবিতার ভাষায় হতে হবে ? না, এমনটা নয়, কবিতা বস্তুত আমাদের বঙ্গবাসীর রক্তের মাঝেই রয়ে গেছে। একট...