Showing posts with label কৌস্তুভ দে সরকারের একগুচ্ছ কবিতা. Show all posts
Showing posts with label কৌস্তুভ দে সরকারের একগুচ্ছ কবিতা. Show all posts

Friday, 6 August 2021

কৌস্তুভ দে সরকারের একগুচ্ছ কবিতা--আষাঢ়ে প্রেমের গল্প



কৌস্তুভ দে সরকারের একগুচ্ছ কবিতা--  


আষাঢ়ে প্রেমের গল্প


আষাড়ী পূর্ণিমা

ছাদের মাঠেই ঘুমা


জ্যোৎস্নাভেজা ছাদ

অদ্ভুত আহ্লাদ


সঙ্গে মৃদু হাওয়া

হরিণ ছুঁতে চাওয়া


চাওয়ার ক্ষেত্রে আলো

চোখেই চমকালো


চোখ ভরালো যেই

শূন্যতা আর নেই


পরিপূর্ণ আলো

দিঘির বুকে জ্বালো


শান্ত এমন দিঘি

আজকেই জেনে নিবি


নেবার কথাই ভাবি

জলকে কোথায় যাবি


জলের কুমির কই

সমুদ্র যে অথই


থই পেলে কোন দ্বীপ

আকাশ পরে টিপ


টিপের এমন গুণ

আষাড় মাসে আগুন


আগুন পাখা মেলে

যায় ছুটে অবহেলে


ছুটে যা তেপান্তরে

অন্তরে অন্তরে


অনন্ত পথে যদি

ছুট হত নিরবধি


এইস্থির রাত্রিতে

নদীটিতে বাঁধ দিতে


দিতে তো হবেই সব

যদি ওঠে কলরব


কলরব কোলাহল

চাঁদে কেন নেই বল


চাঁদে আছে রূপকথা

আলোতেই চুপ কথা


আলোয় আলোয় মিলে

কতকিছু দিয়ে দিলে


দিয়েছ পরম পাওয়া

পথ ভুলে কেন যাওয়া


এই পথে এই দিকে

জীবনের মানেটিকে


মেনে নেবো তোমাতেই

তুমিও তো আমাতেই


মিশে আছো মিশে থাকো

নদী বলে যদি ডাকো


নদী পাড়ে জ্যোস্নাতে

প্রকৃতি যেমন মাতে


আলো জল বাতাসের

আছে ভালোবাসা ঢের


এইখানে সব পাবে

মিলবে ও মেলাবে


এসো আরো কাছে এসো

আজীবন ভালোবেসো

আজীবন ভালোবেসো


সপ্তপদী / কৌস্তুভ দে সরকার 

-----------------------------------------


দুঃখের নিমিত্ত জন্যকে ডাকি  

ফেবুর লকেট খুলে রাখি

তুমি কেন আলকাতরা ভাবো

আমি কি ঈষদুষ্ণ ভাবে থাকি


২)


পৃথিবীতে যন্ত্রণা অতি ঘোর 

তাই চামড়াতে চড়ালাম গান 

আমি কারো মতো নই সিগারেট খোর

দুঃখের কথা ব্র্যাকেটের পাশে আনচান   


৩)


প্রচণ্ড ভালোবাসি

সে সুযোগ নিচ্ছ বারবার

সুযোগ পেলেই তুমি পটু হয়ে যাও

পাখিদের মতন  আমাদের ইকিড়-মিকিড়ি সংসার


৪)


ডানাকাটা বলতে কি বোঝ ? 

বললে তো আগুনও ক্রীতদাস

বলা  প্রায় একেকটা  ভোর  

অসংখ্য বলার ভেতর

আমাদের ফুচকা-মহারানি বসবাস 


৫)


পাক খাচ্ছে ডালিমের হাওয়া

নাভির ভেতর শিরদাঁড়া

ফুঁড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে হাঁস

নির্ঘুম রাতের কড়ানাড়া 

 

৬)


দাগ টানলেও সীতা যে পালায় 

চুরি করে নিয়ে যায় চোর

আমাদের হিজিবিজি পাঠ

বিপর্যস্ত ওঁ সূর্যমন্তর 

 

৭)


বদলে নেওয়ার নাম ঘুম

ঘূন কাটে ধূম পড়ে দুরুহ দুস্তর

পারাপারগুলি বেজে ওঠে

আহত পাখির খুব জ্বর

 




সম্পাদকীয়

সম্পাদকের কলমে-- কবিতা পত্রিকার সম্পাদনা কি কবিতার ভাষায় হতে হবে ? না, এমনটা নয়, কবিতা বস্তুত আমাদের বঙ্গবাসীর রক্তের মাঝেই রয়ে গেছে। একট...