Showing posts with label মনীষা কর বাগচীর দুটি কবিতা. Show all posts
Showing posts with label মনীষা কর বাগচীর দুটি কবিতা. Show all posts

Tuesday, 3 August 2021

মনীষা কর বাগচীর দুটি কবিতা,--১ মানব মন ২ পাখী

                        

            

                                            

মনীষা কর বাগচীর দুটি কবিতা-- 


১ 

মানব মন


অমাবস্যার রাত 

ঘুটঘুটে অন্ধকার

দু একটা জোনাকি জ্বলছে 

একটানা ঝিল্লির ধ্বনি

গা ছম ছম করা নিস্তব্ধতা 

নির্ঘুম চোখে রঙিন স্বপ্ন...


অন্ধকার ভেদ করে 

একটু পরেই আলোরা মেলবে পাখা ! 


কিন্তু - - - - - 

মানুষের মন বড়ই দুর্বোধ্য 

সেখানে আলো পৌঁছয় না

যতই মারো উঁকি ঝুঁকি 

কিচ্ছু দেখা যায় না 

বাইরে যেটা দেখতে পাই 

সেটা কি সত্যি ? 

না কি অন্য কিছু?


সামনে পিছনের গোলক 

ধাঁধায় উলঝে রইলাম 

কোনো সমাধান পেলাম না কোনোদিনও।


পাখী 


ঝলসে যাচ্ছে

মনীষা কর বাগচী


দাবানল জ্বলছে

অন্দর মহলে

ঝলসে যাচ্ছে

প্রিয় স্বপ্ন...


রজনীগন্ধার

 অপেক্ষায়

কেটে গেল 

অসংখ্য বছর


মৌমাছির আনাগোনা 

ছুঁয়েছিল মন

তবে--- 

মধু আহরণ হয়নি

এক ফোঁটাও...

 

                   

                         


সম্পাদকীয়

সম্পাদকের কলমে-- কবিতা পত্রিকার সম্পাদনা কি কবিতার ভাষায় হতে হবে ? না, এমনটা নয়, কবিতা বস্তুত আমাদের বঙ্গবাসীর রক্তের মাঝেই রয়ে গেছে। একট...