Showing posts with label সন্ধ্যা রায়. Show all posts
Showing posts with label সন্ধ্যা রায়. Show all posts

Monday, 2 August 2021

সন্ধ্যা রায়--শেষ রজনী

 


শেষ রজনী

সন্ধ্যা রায়


শয়নে তুমি সাজিয়ে ছিলে

শেষ কবিতার মালাখানি,

আমি তারে শেষ অর্ঘ্য মানি।

তপ্ত আলোয় বাতায়নে বসি

মালা গেঁথে দিলে আনি।

সেদিনের প্রহর গড়ায় প্রখর তাপে,

সেদিন কি তুমি ভেবেছিলে

এবেলাও যাবে চলে? 

গোধূলির আলোয় ধূসর আমি। 

প্রসারিত এ আঁখি তব পানে।

সাড়া পাই নাই, দেখা দাও নাই,

দিন অবসানে এ আঁখি পাতে 

ঘুম আসে নাহি,

আসিল আঁধার--কেহ কোথা নাই।

ঝাপসা চোখের দৃষ্টি আবছায়া,

সেথা মিলিল গভীর রজনী। 

তবু তুমি এলে না, এল মোর শশী। 

রাত্রিশেষের শুভ লগনে। 

শেষ দৃষ্টি মোর মিলিল আকাশে

মিশে গেছি আমি আজ তারকার  সাথে

নিখিল ছাড়িল মোর যত ভার।

আজ কেহ নাই সাথে, আমি চলি তাই,

মুক্ত আকাশে মুক্ত বাতাসে--

মিলন মেলার আশে।।

 

সম্পাদকীয়

সম্পাদকের কলমে-- কবিতা পত্রিকার সম্পাদনা কি কবিতার ভাষায় হতে হবে ? না, এমনটা নয়, কবিতা বস্তুত আমাদের বঙ্গবাসীর রক্তের মাঝেই রয়ে গেছে। একট...