মনীষা কর বাগচীর দুটি কবিতা--
১
মানব মন
অমাবস্যার রাত
ঘুটঘুটে অন্ধকার
দু একটা জোনাকি জ্বলছে
একটানা ঝিল্লির ধ্বনি
গা ছম ছম করা নিস্তব্ধতা
নির্ঘুম চোখে রঙিন স্বপ্ন...
অন্ধকার ভেদ করে
একটু পরেই আলোরা মেলবে পাখা !
কিন্তু - - - - -
মানুষের মন বড়ই দুর্বোধ্য
সেখানে আলো পৌঁছয় না
যতই মারো উঁকি ঝুঁকি
কিচ্ছু দেখা যায় না
বাইরে যেটা দেখতে পাই
সেটা কি সত্যি ?
না কি অন্য কিছু?
সামনে পিছনের গোলক
ধাঁধায় উলঝে রইলাম
কোনো সমাধান পেলাম না কোনোদিনও।
২
পাখী
ঝলসে যাচ্ছে
মনীষা কর বাগচী
দাবানল জ্বলছে
অন্দর মহলে
ঝলসে যাচ্ছে
প্রিয় স্বপ্ন...
রজনীগন্ধার
অপেক্ষায়
কেটে গেল
অসংখ্য বছর
মৌমাছির আনাগোনা
ছুঁয়েছিল মন
তবে---
মধু আহরণ হয়নি
এক ফোঁটাও...
No comments:
Post a Comment