বিদায় বিস
(আত্মকথন)
স্মৃতি শেখর মিত্র
এবার তো বিদায় নিতেই হয়
আমার ঝোলা তো ভরে গেছে
কোটি কোটি মানুষের হতাশা
অভিশাপ আর চরম বিষাদে।
অনেক তো হল করোনার লীলা খেলা
লক্ষ লক্ষ মানুষের কর্মচ্যুতি
অনেক গৃহস্থের অনাহার, অর্ধাহার,অবসাদ
খাদ্যাভাবে অনেক মানুষের প্রাণ গেল
সমস্ত বিশ্বে আজ চরম দারিদ্র্যের প্রকোপ
এর ভরপাই হতে অনেক সময় লাগবে
যাবার বেলায় শুধু জানিয়ে দিতে চাই
দু'হাজার বিশের এ ব্যাপারে কোন
দোষ নাই, মানুষ নিজের কবর
নিজেই খুঁড়ে চিরকাল।
বায়ূদূষণ, শব্দদূষণ, জলদূষণ,
পরিবেশ দূষণ মানুষ তার নিজের সুখের
তরেই সৃষ্টি করে জেনে বুঝে কখনও
বা নিজের অজান্তেই।
ফলস্বরূপ কষ্ট পায় সমস্ত বসুন্ধরা
দূষিত হয় সমুদ্র, নদী, পাহাড়,জঙ্গল।
এসবের জন্য শুধুমাত্র মানুষই দায়ী।
ভুক্তভোগী হয় সমস্ত প্রাণীকুল
সালফার অক্সাইড, কার্বনমনোক্সাইড,
কার্বনডাইঅক্সাইড নানান বিষে
জর্জরিত ধরিত্রী আজ।
নতুন বছরে (২০২১) হাতে তুলে
দিয়ে যেতে চাই এ বিশ্বসংসার
শোক সন্তাপ দূর হয়ে গেলে
গ্ৰামে গ্ৰামান্তরে বসবে মেলা
প্রাণবন্ত মানুষের মেলা
নতুন বছরশেষে শেষ
হবে করোনার সমস্ত
কুৎসিত খেলা।
No comments:
Post a Comment