সান্ত্বনা চ্যাটার্জির গুচ্ছ কবিতা--
১
তুমি
কোনও এক অদৃশ্য আকর্ষণ ,
বেঁধেছে তোমার আমার মন,
সকাল দুপুর রাতে,
ভেবে মরি একান্তে
কেন যে তোমাকে এতো চেনা মনে হয়।।
২
তোমায় দেখি দিক দিগন্তে,
মনের মাঝে সাঁঝের ঘাটে,
নীল আকাশে ফুল বাতাসে,
মরূদ্যানে সূর্য্য পাটে,
তুমিই তুমি ময় ।
আমার মাঝে তোমার প্রকাশ
তেমন ই যেন হয়।।
৩
চেয়ে থাকি দূরে,
সেখানে নিশ্চিন্ত পূরে,
অবাক বিস্ময়!
কোথায় গেলে কবি;
ফেলে রেখে ছবি,
ছবি ডাক দেয়!
নীল লোহিতের ডাক শুনি;
তার হাতছানি,
শিরায় শিরায় তোলে ঢেউ;
কান্না ঝরে বোঝেনা তো কেউ।।
৪
কেন মনে হয় যাকে দেখিনি কখনোও সে তুমি
শুনিনি তোমার গান ঝর ঝর বৃষ্টি মধুর রাতে
তবুও বুঝেছি তোমারই আগমনী।
তোমার ভাষা আছে যেন চির প্রেমিকের চোখ জুড়ে
৫
তোমার চোখের তারায় দেখেছি ঝড়,
দেখেছি দুকূল ছাপানো প্লাবন;
তোমার কপালে দেখেছি শরৎ নীল,
দেখেছি ভোরের আকাশ শ্রাবণ।
সে আকাশেতে মেলে দিয়ে মন ডানা
কখন যে গেছে ভেসে;
ঘরে ফিরবার পথ কোথা পাবো আজ
ঠিকানা হারানো দেশে।
৬
তোমাকে বিদায় করে এসে দেখি,
অশ্রু হয়ে ঘিরেছ আমায় l
সানাই এর সুরে সুরে রক্ত ঝরে পড়ে,
বুকের রক্ত মেশে লাল চেলি জোড়ে।
গোধূলির রঙে রাঙা মাখা গোলাপি আকাশ,
প্রতিচ্ছবি ফেলেনি এখানে,
এই বুকের ভিতর।
নীল বিষ ব্যথা ঠেলে ঠেলে ওঠে
চোখে মুখে ঠোঁটে;
কুমকুম চন্দন ফোঁটার আড়ালে,
রঙ মাথা মুখে আর গালে;
বেনারসি শাড়ি পরে বৌ হয়ে বসি,
জীবনের দ্বিতীয় প্রভাতে প্রতারক আমি
উপহার দিতে তাকে এ হৃদয় বাসী।।
No comments:
Post a Comment