জয়া গোস্বামীর কবিতা--
১
"শিউলি"
০৩/০৮/২০২১
বর্ষার জলে সতেজ হয়ে শিউলি আজ সাজে
কুঁড়ি আসছে গাছে নতুন দিনের খোঁজে!!
মনে উঠেছে দোলা সন্ধ্যা বেলায় সবাই আনমনা
ভুলে যাবে শিউলি সুবাসে ঘরে তখন মন রবেনা!!
দূর অজানায় থাকবে বসে দিন গুনবে মনে মনে
মা আসবে কবে শুধাবে সবাই চুপি চুপি গোপনে!!
দুঃখিনী মা ভুলে যাবে সেদিনের অভিমানের কথা
দুলাল যে আর নেই গিয়েছে চলে কোথা!!
সুবাস নেবে সবাই ,শিউলি নিজের ছন্দে ফিরবে
ভুলবে সবাই মনোকষ্ট সেদিন আসর মাতবে?
স্বজন হারানোর ব্যথাতুর হৃদয়ে শিউলির ঘ্রাণে কাঁদবে
ফুল ফুলে সেজেও শিউলি হয়ত অসমেয়ে ঝরে যাবে!!
আধফোটা ফুটেও কোনো এক সন্ধ্যাবেলায়,
দেখবে সবাই মলিন হয়ে আছে ভূমিতে লুটায়!!
দুটি আঁখি তখন ছল ছল জলে উঠবে ভেসে
শিউলি তখন অনাদরে রইবে এক পাশে!!
মনের কষ্ট মনে নিয়ে যাবে কে পুজোর ঘরে??
হাজার ব্যথা বুকে চেপে থাকবে সবাই বিভোরে !!
শিউলি আসবে শিউলি যাবে নেই লাজ ওর মনে
সবাই থাকবে বুকে পাথর চেপে আজ ঘরের কোণে!!
২
"বলাকা "
উড়ে যায় বলাকার সারি আপন আনন্দে মেতে
ওরা যে চায় অজানাকে জানতে, জানে না থামতে !!
দিক থেকে দিগন্তে চলেছে সুখের রামধনু মাখতে
নীল আকাশে জ্বাল বুনবে প্রেমের মায়াতে!!
সারা দিন মধুর বীণ বাজবে সুখের সুরে
উড়ে উড়ে সুরে সুরে আসবে আবার ফিরে!!
শিকলে বাঁধা পড়েনি ওরা, আছে মুক্ত আকাশে
পাড়ি দেয় নিজের খুশিতে ডানা মেলে বাতাসে !!
গোধূলির আবেশ গায়ে মেখে নীরে আবার আসে
খুঁজে নেয় বাসা আগলে রাখে প্রেমের পরশে !!
নিদ্রাহীন রাতে ভোরে অপেক্ষার প্রহর গোনে
উড়বে বাঁধন হারা হয়ে সঙ্গীকে নিয়ে গোপনে !!
হাওয়াতে ভাসবে ভিনপথে আপন খেয়ালে
অভিসারে দুজনে আজ গগন মাতাবে আড়ালে !!
দেখবে সকলে বলাকা উড়ছে আজ নীল দিগন্তে
যাচ্ছে কেনো ?উড়ে বলাকা আজ অন্য প্রান্তে !!
আজ কেবল মুক্তির স্বাদে উড়েছে সীমাহীন ভাবে
আমার দেশ থেকে অভিমানে অন্য দেশে চলে যাবে !!
ভালোবাসা আজ কেবলই চোখের জলে ভাসে
বলাকার বিরহে আজ মন কেবলই গোপনে অট্টহাসি হাসে!!
দেখা হলে তারে শুধাবো মুক্তির স্বাদ আজ কেমন লাগে
যাবো উড়ে তোর ডানায় ভরদিয়ে দেখিস সেদিন সবার আগে!!
৩
"বাক্য খুব দামি যে''
ঠোঁট ছুঁয়ে আজ ঝরে পড়ে কটা বাক্য
ও গুলোই ভালোবাসায় বোনা আমার ঐক্য !!
ঝুলি উজার করে নেবো নিজের থেকে
লিখে দেবো নিজের ছন্দ সেদিন তোমাকে!!
ভুল হলে করবে ক্ষমা সবাই আমাকে
বাক্য দেবো সবার মাঝে আজ চমকে!!
লিখবো কখন ও উর্দু ভাষায় মাতিয়ে সেদিনে
লিখবো আবার গড়গড় করে ফরাসি না যেনে !!
আবার আসবো ফিরে নিজের ভাষাতে
চেষ্টা করেছি সেদিন অনেক কিছু শিক্ষতে!!
ভাগ্যের পরিহাসে আজ আমি এই তিমিরে
সবার কাছে করেছি অনুরোধ শব্দের দ্বারে !!
আজ আমি মাথাকুটে মরি নেই আজ আমার কিছু
অহরহ অহংকারে মরি ,নির্লজ্জ নেবো তাদের পিছু !!
বাংলা মাতৃ ভাষা সেটাও ঠিক মত করিনি রপ্ত
ইংরেজীর প্রতি হয়েছে বাসনা আজ সুপ্ত !!
আবার আসক্ত হই কবিতা দারুণ বাক্যে সাজাতে
বুঝিনা আমি কবি না কোন বইয়ের পৃষ্ঠাতে !!
আরে বাবা বলছি আজ সবাই কে আমি যে
ফেসবুক কবি স্ট্যাটাসে এখন খুব দামি যে!!
৪
"মন হারিয়ে"
আজ প্রভাতে যদি যাই অচেনা শহরে চলে
পচ্ছন্দের ফুল তখন ফুটিবে বাগানে ঢেলে!!
অশ্রুসিক্ত নয়নে কে খুঁজিবে আমায় সেদিনে??
সব বন্ধন ছিন্ন করে আমি যে নেই কোনখানে----
ভালোলাগা গুলো থাকবে কি পড়ে সে দিনে?
সান বাঁধানো পুকুর ঘাট বলবে কি আমার কথা আনমনে--
হয়তো খুঁজবে অনেকেই এদিক সেদিক নামটি ধরে,
বলবে হয়তো অনেকেই নানান কথা সোহাগ আদরে!!
আনমনে যেতাম ঐ মাঠের পাড়ে নিঝুম দুপুরে,
দেখতাম নীল দিগন্তে শামুক খোল উড়ছে কেমন করে!
মনের আবেশে যেতাম আবার ধূ-ধূ প্রান্তরে,
সোদা মাটির গন্ধ নিতাম ভরে হৃদমাঝারে!!
ইচ্ছে করে বলে যাই সবাইকে এক এক করে,
রইলো স্বপ্ন সব পড়ে যা ছিলো মোর এই অন্তরে--
সাধের কবিতার পাতা রইলো পড়ে ধুলোয় লুটিয়ে,
দেখবে না আর কেউ কবিতাকে আর উল্টিয়ে!!
শুকনো ফুলের দলে আজ আছি অনাদরে,
অভিমান গুলো এখন সমাপ্তির আঁধারে!!
হারিয়ে গেলে কেউ খুঁজবে না তাও আছে জানা---
ভাবতে গেলেই আমার প্রাণে আসে যে কান্না!!
৫
"সুনীল আকাশ""
সুনীল আকাশটা দিলাম ভালোবেসে শুধুই তোমাকে
জলভরা মেঘ টা না হয় আমার জন্য থাক আজকে!!
আসমানী রংটা সেদিন খুব পছন্দের বলেছিলে
দিইনি অহংকারে নিজের ভেবেছিলাম বলে---
আজ খুশি মনে দিলাম হাতে তুলে সুনীল আকাশ
আমি জানি জলভরা মেঘে যে খুব দীর্ঘশ্বাস !!
বেদনার ভার বহন করতে পারবে না জেনে--
আমি ভাসবো জল ভরা মেঘের জলে নির্জনে--
আকাশের নীলে তুমি ভাসবে নিজের খুশিতে
বহুদূর থেকে দেখবো জলে ভিজে গোধূলিতে---
দেশ থেকে দেশান্তরে বিস্তার করে থাকবে
জলভরা মেঘকে সেদিন কে ভালোবাসবে?
অবুঝ মন চেয়েছিল সুনীল আকাশের বুকে থাকতে
মেঘের ভেলায় চেপে স্নিগ্ধ পরশ এক বার মাখতে !!
অকারণে কেউ নেয়না আজ নিজের সাথে
ভেজার ভয়ে কেবল দেখে নীরবে দূর হতে!
একলা পাড়ি দিলাম অনেক দূরের দেশে
ইচ্ছে মত টাপুর টুপুর ঝরবো আজ আবেশে!!
সব হারিয়ে সেদিন তোমার কাছে ভিক্ষা মাগবো
সুনীল আকাশে জ্যোৎস্নায় দুজনে হারিয়ে যাবো!!
No comments:
Post a Comment