Tuesday, 3 August 2021

শিখা মালিক--স্মৃতির পাতায়

            

                                               

স্মৃতির  পাতায়   

শিখা মালিক                    


বহুদিন পর এসেছি জন্মস্থানে,

জমেছে অনেক কথা মনের কোণে।

চারিদিকে সবুজের হাতছানি খুঁজছি আমি 

শৈশবের গৃহখানি।                                  

বদলে গিয়েছে যুগের খেয়ালে,                                   

সময় ঢেকেছে অদৃশ্য  দেওয়ালে।                           

খুঁজছি বাড়ির প্রতিটা ঘরে ছাদে,                                      

খুঁজছি চিলেকোঠার অন্ধকার নাদে।                    

দেওয়ালে একটা ছবি থামায় আমাকে,                                  

আমার ছুটে বেড়ানো পা দুটোকে।                                  

বলে কি খুঁজছিস , ছোটবেলা?           

পাবি না খুঁজে  কোথাও  আর,                                    

সময়ের স্রোত হারিয়ে  বাহার।                                    

খেলনাবাটি এক্কা দোক্কাপুতুল বিয়ে,          

তুমিও হারালে সব খুশী নিয়ে ।                                              

মাটির বাড়ি মাটির উঠান,          

আঁধার রাত দীপ দীপ লন্ঠন।    

ভিজে যাওয়া  আমরা কজন,                                      

আশ্রয় দিত শুধু গৃহকোন।       

জোছনা রাতে আমরা কজন,                                    

জাগতো পাড়া ডাকাত সন্দিহান।                             

বলল বাবা এগিয়ে  যা  ,           

সময়ের স্রোতে বাঁচতে চা।


No comments:

Post a Comment

সম্পাদকীয়

সম্পাদকের কলমে-- কবিতা পত্রিকার সম্পাদনা কি কবিতার ভাষায় হতে হবে ? না, এমনটা নয়, কবিতা বস্তুত আমাদের বঙ্গবাসীর রক্তের মাঝেই রয়ে গেছে। একট...