তপন কুমার তপুর দুটি কবিতা--
১
বাংলাদেশ বন্ধু: তমা কর্মকার
***************
নক্ষত্র গ্রহের রুপে মোহিত জগত- রাত্রি ও দিনের মত করে আহ্বান,
পিপাসায় পিপাসিত ভূমন্ডলে আকাঙ্ক্ষায় তৃষিত অমিয় ধারা,,
তুমি ও তো বসন্তের হাওয়ায় মত কবিতার কাননে- কবিতার ফুলে ফুলে ভরা।
হে কবি, অমল আলোর উদ্ভাসিত নক্ষত্র যেন - প্রকৃতি তোমারে করেছে দান।।
অভিভূত আমি- এজগতে তোমার আলোর স্পর্শধারা আকন্ঠ করেছি পান,
দিনের আলোর নিঃশ্বাস- জগতের কোলে,প্রথম আলোর শুকতারা,,
অবারিত নীলিমায়-সুখময় কিরণে কিরণে - মহাতপস্যার ফুলে ভরা।
মঙ্গলের মাঙ্গলিক অনন্ত বিভায়-বিকশিত তুমি অমৃতের সন্তান।।
মহিমান্বিত আমি,যুগের পথদ্রষ্টা- হে কবি - ভালবাসা বুকে যে আমার,
ঝরিছে নিশিদিনআনন্দধারা পরিচয়ে জেগে আছে অনন্ত আহ্লাদ,,
ভালবেসে তোমারে যে- ব্রহ্মান্ডে আমার কোনদিন ই মিটিবে না সাধ।
তবুও ভালবাসা রইল আমার - হে প্রিয় কবি তমা কর্মকার।।
#
২
অদৃশ্য বন্ধন
***********
কে তুমি ভাবিছো বসে- অনিয়ন্ত্রিত জীবনের নিয়ন্ত্রিত কর্তা হয়ে,,
ত্রিভুবন বিজয়ী বেশে- একাকী কল্পনা প্রসূত ইচ্ছায়,,
কি তোমার পরিচয় -মানুষ? তুমি কি চলতে পারো তোমার একান্ত ভাবনায়।
জন্ম মৃত্যুর ব্যবধানে- যতটুকু পেয়ে থাকো এখানে সময়।।
তুমি কি বলতে পারো- কার সাথে দেখা হবে - আগামীকাল,
অথবা কোথায় যাবে তুমি- কার কাছে কোন ঠিকানায়,,
কিম্বা একটু পরে- এখানে থাকবে তুমি - কি বিবর্ন কি বিস্ময়।
পৃথিবীর বুকে তুমি দেখতে পারবে কি?আর একটি সূর্য সকাল।।
অনিশ্চিত জীবন বোধের কাছে- তুমি আমি সত্যিই অসহায়,
আমাদের জীবন এ জগতে - আমাদের কখনোই নিয়ন্ত্রাধীন নয়,,
প্রাপ্য অপ্রাপ্যতা,সুখ- দুঃখ,কিম্বা পূর্ণ অপূর্ণ ভালবাসায়।
বিধাতা- বিধির, অদৃশ্য বন্ধনে বাঁধা আমাদের এ হৃদয়।।
। # ।
No comments:
Post a Comment