সৈয়দা তানিয়া সিমির (বাংলাদেশ ) দুটি কবিতা--১
আমার দিদি
আমার দিদি ছোট্ট দিদি
ছোট্ট শিশুর মতন
অল্পতেই কষ্ট পায়
চোখ বেয়ে আসে জল।
আমারে দিদি সরল দিদি
সরলতার তার মন
ভালোবাসা ছাড়া দিদি আমার
চায়না আর কিছু।
আমার দিদি বড্ড অভিমানী
সহ্য ক্ষমতা ও বটে
আমার দিদি বাচ্চাদের মত
কান্না করে চুপিসারে।
আমার দিদি লক্ষ্মী দিদি
ভালোবাসে মায়ার টানে
আমার দিদি অনেক আবেগী
ভালবাসার অন্তরালে।
ভালোবাসা হয়ে পাশে আছি গো দিদি ভাই
থাকবো তোমার পাশে
তুমি চলে এসো বাংলাদেশ।
রাখবো তোমার বুকের মাঝে
অনেক আদর দিয়ে
মন্টি তোমার অনেক ভালোবাসো আপন করে।
আমি তোমার ছোট্ট মুনিয়া
ডাক না এসে একটিবারও আজকে নামটি ডেকে
ভুলে যায়নি গো তোমার।
আছি তোমার প্রীতি ডোরে
তোমার ভালোবাসা হয়ে
ভালোবাসি গো তোমায়
দিদিভাই টি আমার।
২
থাকবো না
যেদিন থাকবো না আমি পড়বে আমার কথা মনে
রেখে যাবো কিছু স্মৃতি
কিছু মায়া কিছু ভালোবাসা মিলিয়ে নিও তখন ।
বুঝবে না যে এখন
চোখের সামনে থাকলে
যায় না যে অনেক কিছু বোঝা ।
বুঝবে তখন তোমরা সবাই অনেক হাসির মাঝে,
থাকবো না যে শুধু আমি একা তবে আমি জানি
আমি যেখানে থাকবো
খুব ভালো থাকবো
খুবই শান্তিতে থাকবো
বিধাতা যে আছেন আমার সাথে ।
তিনি আমার পথ দেখাবেন তাইতো
আমি ভাগ্যকে পারবো নিতে মেনে ।
থাকবো না আমি
চলে যাব অনেক দূরে
থাকবো না আমি
থাকবো না আমি ,
থাকবো না আমি
তোমাদেরই মাঝে।
No comments:
Post a Comment