Sunday, 1 August 2021

ডাঃ অরুণ চট্টোপাধ্যায়ের কবিতা--এই জীবন

 

 

                                         ডাঃ অরুণ চট্টোপাধ্যায়ের দুটি কবিতা-- 

১ 

                                        এই জীবন


জীবনটা নয় যুদ্ধ, শুধু অস্ত্রের ঝনঝনা-

শতশত শব আর রক্তের বন্যা। 

জীবনটা নয় নির্ঘোষ, দম্ভ শক্তিমানের-

নয়কো এটা লড়াই, কেড়ে নেওয়া প্রাণের। 

    

জীবনটা নয় রঙ্গভূমি, পীড়ন অত্যাচারের-

আলোআঁধারির আবছা খেলায় বোধবুদ্ধি গ্রাসের। 

জীবনটা নয় ঊষর মরু, তপ্ত বালুর তট-

নিরাশার কালি ভরা কালো আকাশ পট।

 

জীবনটা তো আশার আলো, মরীচিকা নয়-

সদা সাহস উন্নত শির, একটুও নেই ভয়। 

জীবনটা তো স্বপ্নভরা সবুজ ধানের শীষ-

ভাণ্ডভরা অমৃত, নয়কো গরল বিষ।

 

জীবনটা তো উপভোগের, সবার সাথে বাঁচার-

উড়িয়ে দিয়ে সব দুঃখ, বাইরে মনের খাঁচার। 

জীবনটা তো বিশাল সাগর, ঊর্মিমালা ভরা-

আকাশ, বাতাস, পাহাড়, বন- আমাদের এই ধরা।

 

No comments:

Post a Comment

সম্পাদকীয়

সম্পাদকের কলমে-- কবিতা পত্রিকার সম্পাদনা কি কবিতার ভাষায় হতে হবে ? না, এমনটা নয়, কবিতা বস্তুত আমাদের বঙ্গবাসীর রক্তের মাঝেই রয়ে গেছে। একট...