সৃষ্টি তোমার শ্রেষ্ঠ
প্রেরণা বড়াল
------------------------------
সৃষ্টি তোমার শ্রেষ্ঠ প্রভু
ভাবি মনে মন।
ভালো মন্দ দুটোর খেলা
চলছে সারাক্ষণ।।
দিনের শেষে রাত আসে
আর রাতের শেষে দিন,
তেমনি প্রাণী ভুগছে দেখ
দুঃখ সুখের দিন।
গাছপালা আর প্রাণী নিয়ে,
লতাপাতা আর ফুল কে দিয়ে,
স্থল কে সাজিয়েছ।
মেঘ হাওয়া আর পাখি দিয়ে,
চাঁদ সূরজ আর তারা নিয়ে
আকাশ সাজিয়েছ।
জলে স্থলে আকাশ মাঝে
কি অপরূপ অরূপ সাজে
সাজায়েছ হে ভগবান।
ধন্য তুমি লহ প্রনাম ।
বিদ্যুত খেলে মেঘের কোলে
রামধনু দেয় সাতটি রং
বরফ পাহাড় সমুদ্রেতে
ভরে আছে রতনেতে
তারি মাঝে আছে আবার
ভাঙা-গড়ার মন।
হে ভগবান হে ভগবান।
No comments:
Post a Comment