Sunday, 1 August 2021

শিবানী--নির্দিষ্ট ঠিকানা

 

                                     

  


নির্দিষ্ট   ঠিকানা 

শিবানী 

 

নৌকায়  ভেসে  তীরন্দাজীরা 

হানা   দেয়  বুড়িগঙ্গার পরপারে , 

হারিয়ে  যায়  বাকল্যাণ্ডের বাঁধ আর সদরঘাট ৷

এপারে  দাঁড়িয়ে  দেখে সেই  প্রাচীন বটটি ,

যে এখন পুরোনো মিউজিয়াম আর ,

 জগন্নাথ কলেজের হারিয়ে যাওয়া স্মৃৃৃতি নিয়ে,

 অপরপারের কাঁটা তারের  বেড়া ডিঙিয়ে,

 ইছামতীর  ধারের  ম্যানগ্রোভ ,

আর সবুজদ্বীপের সুগন্ধে  আত্মহারা ৷

আমি  নির্বাক হয়ে  চগল্প  খুঁজি  

ঐ বটের হারিয়ে যাওয়া ঠিকানায় ,

সত্যাসত্যের  তাল কেটে যায় ,

ভিত্তিহীন  অসংবদ্ধ  প্রাপ্তিতে  ৷

—————x————

No comments:

Post a Comment

সম্পাদকীয়

সম্পাদকের কলমে-- কবিতা পত্রিকার সম্পাদনা কি কবিতার ভাষায় হতে হবে ? না, এমনটা নয়, কবিতা বস্তুত আমাদের বঙ্গবাসীর রক্তের মাঝেই রয়ে গেছে। একট...