ব্রাহ্মণ্য তত্ত্ব
জেবুননেসা হেলেন
তোমার চোখের তীক্ষ্ণতা
আর আমার ঠোঁটের বারুদ
সন্ধি হবে না জানি,
হবে সন্ধি- বিচ্ছেদ।
এমন তেমন ক্ষেত্রে
আমি শত্রু হতে রাজি।
যেহেতু সভ্যতার নামে
তুমি বাজে সংস্কারের কাজী।
শলতে পুড়ছে হে পুরোহিত,
সতীদাহ ও দাসপ্রথা
এখন কিন্তু রহিত!
আমি শূদ্র- চণ্ডাল
আমার তৈরি থালায়ই
তোমার ভিক্ষান্ন.
No comments:
Post a Comment