Monday, 2 August 2021

পশুপতি ভদ্র--ঐতিহাসিক লড়াই

                   

                                                            


ঐতিহাসিক লড়াই   /   পশুপতি ভদ্র 


মূল্যবান সাদা, 

মেদহীন, প্রান্তিক শব্দে দুর্দান্ত কবিতা - 

চুড়ান্ত সংগ্রামে কোন কারুকার্য নেই; 

তবু কি লিখেছি - ঐতিহাসিক লড়াই ? 


সুন্দর রঙে সাজিয়ে দিলাম অনুভব 

অক্ষর দিয়ে তৈরী করলাম পোশাক, 

ঝুলে যাওয়া কাঁধে মধ্যরাতের চাঁদ 

অনুচ্ছেদে লিখলাম - শান্তির অনুশাসন । 


ঘুমের মধ্যে ভালোবাসার স্বপ্ন 

বেজে উঠল জাতীয় সঙ্গীত, 

শব্দের ডগায় ছোট্ট এক তীর 

যুদ্ধের দামামা, এগিয়ে যাচ্ছে একদল সৈন্য ।


খাঁচার ভিতরে স্বপ্ন পাখি, 

ক্রমশ ডাগর হচ্ছে, - পৃথিবীর বিশ্বাস, 

অক্ষর শব্দে চুড়ান্ত এক মূল্যবান প্রহর 

লিখলাম, - অ, আ, ই, ঈ ,,,,,,,,

____________________________

ঠিকানা  ;- পশুপতি ভদ্র 

গ্রাম + পোস্ট  ;- বান্দোয়ান 

জেলা  ;- পুরুলিয়া 

পিন  ;- ৭২৩১২৯

মোবাইল  ;- ৯৯৩২২৮৪৬৮৩


No comments:

Post a Comment

সম্পাদকীয়

সম্পাদকের কলমে-- কবিতা পত্রিকার সম্পাদনা কি কবিতার ভাষায় হতে হবে ? না, এমনটা নয়, কবিতা বস্তুত আমাদের বঙ্গবাসীর রক্তের মাঝেই রয়ে গেছে। একট...