শ্যামাপ্রসাদ সরকারের দুটি কবিতা--
১
নিশিযাপনে.....
কান্না যখন ক্ষতের প্রলেপ,
আদর শেষে নিশীথ রাতের মায়া,
তখন জমে পাথর শরীর!
হৃদয় আদৌ তবুও যায়না ছোঁয়া।
শক্ত শরীর, মরুর মত,
দহন শুধু, হাজারো ক্ষত
দূয়ার জুড়ে ঝড়ের দাপাদাপি
তখন শুধু মোমের শিখা
দপদপিয়ে হাতের তলায় চাপি।
সেই নদীটা হারিয়ে গেছে,
পাথরচাপা স্রোতের কাছে,
আলগোছে তাই আঁজলা ভরে আমি
কুড়িয়ে নিলাম জলের রেখা!
বালির বুকে বইছে যে জল শুখা
আদর শেষের পড়ন্ত পাগলামি।
২
রাই !
........
মনখারাপের সামনে
অতলান্ত একা থাকতে চেয়ে
রাই! তুমি চলে গেছ দূরে
তোমার গৃহস্থালি সব আছে
কাজ সেরে ঘরে ফিরেছে আয়ান!
বটগাছে বাঁধা সেই ঝুলনা!
তুমি বল সব মুছে যাবে?
তুমি একবারও আমায় কি আর মনে কর না?
সব হারিয়ে সব পাওয়া
এটাই তো সেই বর্ষাযাপন রাই!
রাই তোমায় দিলাম বিরহ কেবল!
আর বদলে তুমি দিও ভরা বর্ষার যৌবন স্নান
Monday, 2 August 2021
শ্যামাপ্রসাদ সরকারের দুটি কবিতা-- ১ নিশিযাপনে.....২ রাই !
Subscribe to:
Post Comments (Atom)
সম্পাদকীয়
সম্পাদকের কলমে-- কবিতা পত্রিকার সম্পাদনা কি কবিতার ভাষায় হতে হবে ? না, এমনটা নয়, কবিতা বস্তুত আমাদের বঙ্গবাসীর রক্তের মাঝেই রয়ে গেছে। একট...
-
তাপসকিরণ রায়ের দুটি কবিতা-- শ্রাবণের অন্তঃধারায় মরা জোছনা ও গহন কালো মেঘের কোন্দল ছিল। দেখ ঝড় থেমে গেছে,...
No comments:
Post a Comment