দুচোখ
সুস্মিতা দেবনাথ
আড়ালে আবডালে ছোট ছোট
ঈশারায় বলে তোমার দুচোখ
এক থোকা ভালবাসার ফুল
ছড়িয়ে দিয়ে আমার চারিদিকে
হাসো পরম সুখ তৃপ্তিতে।
সময়ে অসময়ে কবিতার জালে
ছন্দে দূরে সরিয়ে দাও
মন খারাপের মেঘ গুলোকে।
শূন্যতায় তোমার নিরুপদ্রব ছায়া
আছড়ে পড়ে অনুভবের দুয়ারে
আমি চোখ মেলে তাকাতেই
হৃদয়ে চুঁইয়ে নামে কবিতা ৷
যে কবিতার প্রতি লাইনে
ফুটে উঠে খালি শূন্যতা
যে কবিতার প্রতি লাইনে
ফুটে উঠে না পাওয়া
যে কবিতার প্রতি লাইনে
ফুটে উঠে অতৃপ্ত ভালবাসা ৷
তখনই তোমার কথা গুলো
ভেসে আসে কাল বৈশাখীর
নতুন সুর স্রষ্টা হয়ে
যা গান না হয়ে
প্রকাশ পায় বিলাপ ভৈরবী ৷
No comments:
Post a Comment