রামধনুর রঙ
ঊশ্রী মন্ডল
ওই সপ্তষিমন্ডলের ঋষির মতো...
আমরা বিরাজিত হই সূর্যের উজ্জ্বল আলোকে ,
সৃষ্টিকর্তার নির্দেশে আমরা একত্রে থাকি সাতজন সাত রং |
সূর্যরশ্মি ও রামধেনুর রঙিনছটায় ..
চিরকালীন সৌন্দর্যের অপূর্ব এক অসাধারণ প্রতিফলনে ,
রঙের খেলার মাধ্যমে সৃষ্ট রঙে আমরা হই দৃষ্টিনন্দন ll
মানব চরিত্র ও মানসিকতা...
আমাদের বহু রং দ্বারাই হয় পরিচালিত ,
এক বিরল অভিজ্ঞতা রামধেনু রূপে করি প্রদান l
প্রকৃতপক্ষে আমরাই গ্রহজগতের সাথে..
পার্থিব জগতের এক আশ্চর্য সেতুবন্ধন ঘটাই ,
এই সেতুবন্ধনই মানব জীবন শাসন রূপে করে গ্রহণ ll
আমরাই সূর্যালোকের অন্তস্থিত নানান..
রঙরূপে জীবনকে চালনার বার্তা ঘোষনা করি,
লাল নীল সবুজ হলুদ গেরুয়া কমলা ও বেগুনি l
লালে লাল হয়ে বলি..
হও সাহসী, জীবনকে করো পরিপূর্ণ উপভোগ,
হও অনুভূতিসম্পন্ন স্পষ্টবাদী তেজস্বি গৌরবান্বিত
যশকারক ও পরাক্রমী ll
নীল রূপে আমি এসে ..
সাধারণ থেকে অসাধারণ মাঝারি থেকে কঠোর -
কাজে পরিশ্রমী হয়ে নিজেই নিজের কর্তব্যে উদ্যোগী হলাম l
আমি সবুজ তোমাদের বলছি..
আশার প্রতীক,নতুন জীবন শক্তিরও প্রতীক,
উর্বরতা বৃদ্ধির করেই শান্তি ও বিশ্রামের রূপ নিলাম ll
আমি আবার বেগুনি হয়ে..
সর্বদা হাসি ও খুশির মনোভাব নিয়ে,
সমাজের সর্বস্তরে নিজের শুভ চিন্তনকে ছড়িয়ে দিলাম ll
আমি গেরুয়া বলছি তোমায়..
ত্যাগ জ্ঞান শৌর্য্য ও সেবার কথা করি বর্ণিত,
অপরের চোখে স্বার্থপর হলেও নিজেরই পথ সঠিক বললাম ll
আমি হলুদ রং এলাম..
জ্ঞান বিদ্যা সুখশান্তি বিবেকের ধনী হয়ে ,
একাগ্রতা এবং মানসিক বৌদ্ধিক উন্নতিকল্পে নতুন চিন্তাধারা আনলাম l
আবারও কমলা রং হয়ে..
সামাজিক ভাবে সকলকে নিয়ে চলার প্রচেষ্টায়,
ত্যাগ রূপে জ্ঞানপিপাসু হয়ে গাম্ভীর্যপূর্ণ চালচলনে প্রকাশ হলাম ll
আবার কখনো কখনো আমরাই..
দুতিনজনা মিলে অদম্য আগ্রহে মিলিয়ে মিশিয়ে,
রামধেনুর এই সাতটি রঙের বাইরেও নতুন সমাহার আনলাম l
এক থেকে অনেক রঙে..
প্রকৃতি,জীবজগৎ ও অচেৎ বস্তুকে রাঙিয়ে ,
ঈশ্বরের বহিঃপ্রকাশ ও মহাকর্ষের প্রতীকীরূপে ধরাধামে অবতীর্ণ হলাম ll
No comments:
Post a Comment