Saturday, 14 August 2021

অঞ্জলি চক্রবর্তীর তিনটি কবিতা--১ দুঃখ কথা ২ অন্য রঙে ৩ বাড়ি ভাড়ি

 




অঞ্জলি চক্রবর্তীর তিনটি কবিতা--

 

দুঃখ কথা

--------‐---

    

আমি কিভাবে তোমাকে দুঃখ             

দিতেপারি ?

দুঃখের পরিখা কেটে ঘিরে রাখি

                          আপন অন্দর।

বাইরে সহাস্য মুখ, অভিনয়ে

                       কুড়াই হাততালি

মেকাপের বাক্স হাসে আয়না টেবিল।


আমরা তো বেঁচে থাকি যে যার মতন,

ছড়ানো মাটিতে দুঃখ ,পায় পায়ে -- আসে।

আমি কি ভাবে তোমাকে দুঃখ দিতে পারি ?

সব কিছু বিলোবার পরে ,অবশিষ্টটুকু-

শুধুই আমার--

অবহেলা কিংবা দুঃখ কথা

                             

অন্য রঙে

 

তোমার জন্যেই আমার এতবার জন্ম নেওয়া।

বারবার আসি পুরোনো গাছের নীচে,

যেখানে আমরা একদিন কতদিন --

দিন থেকে না-হিসেবী সময় কেটে গেছে।

যেদিন আমার মন ছিঁড়ে তুমি ঘোমটা 

বানালে 

সেদিনও এ গাছ , আকাশ, দুচোখ কেঁদে ছিল।

আজও দাঁড়াই এসে যদি তুমি বলো,

তুমি ভালো আছো ? 

আমারই ভালোবাসা নিয়ে  

অন্য রঙে  সাজিয়েছ নতুন  পৃথিবী।

                              

বাড়ি ভাড়ি


বাড়িটার ভাড়া কত ? হাজার চারেক ?

বেশিদিন থাকবো না, দিনটা কয়েক।

পেশাটা? চলে যায় ভাতে ডালে মাছে,

এ ছাড়াও অন্য কিছু নেশাটেশা আছে।

নেশার তো নাম নেই কুড়োনো অক্ষর,

তাই দিয়ে আঁকি বুকি খাতার ওপর।

আত্মীয় বেশি নেই আমি আর মন,

ভালো মন্দে সুখে আমরা দুজন ।

যদি বল তুমি আমাদেরই লোক--

তবে তো মজার দেশে যাবই যা হোক।


যাই হোক বল দেখি ভাড়া কত হবে ?

শেষবার পকেটেতে হাত রাখি তবে।

 

  


No comments:

Post a Comment

সম্পাদকীয়

সম্পাদকের কলমে-- কবিতা পত্রিকার সম্পাদনা কি কবিতার ভাষায় হতে হবে ? না, এমনটা নয়, কবিতা বস্তুত আমাদের বঙ্গবাসীর রক্তের মাঝেই রয়ে গেছে। একট...