Friday, 6 August 2021

অনিরুদ্ধ সুব্রত--খারাপ ছাত্র

                                  


খারাপ ছাত্র

অনিরুদ্ধ সুব্রত

 

তুমি কঠিন

তুমিও সাবজেক্ট,

সারাজীবন পড়াশুনা ?

পারব না।

 

পৃথিবীতে নিউটন ক'জন,

তোমার‌ও অভিকর্ষজ ত্বরণ ?

আপেল পড়লে লুফে নেব

উপর-নীচের অঙ্কে ফেল।

 

তুমি জটিল

তুমিও মার্কশিট দাও ?

পিরিতে পরীক্ষা

মানব না।


No comments:

Post a Comment

সম্পাদকীয়

সম্পাদকের কলমে-- কবিতা পত্রিকার সম্পাদনা কি কবিতার ভাষায় হতে হবে ? না, এমনটা নয়, কবিতা বস্তুত আমাদের বঙ্গবাসীর রক্তের মাঝেই রয়ে গেছে। একট...