আলমগীর সরকার লিটনের তিনটি কবিতা--
১
ভূতেই খাচ্ছে সবি
==================
লোকে বলে সরিষা ভূত
সত্যই আমার চোখে হলুদ-
চিনা জানার মাঝে লম্বা রাত
শুধু গা পুড়ছে ভীষণ রোদ;
সময়ের মাথায় ঝগড়া ঝাঁটি
মিনিটের কাটা ভাঙ্গে কখন-
অপেক্ষা শুধু ঘন্টার কাটা
বন্ধ হয়ে যাও মাটি-
সত্যই দেখছি আমড়া গাছের
পেতনি- সে তো মধুর চেয়ে খাঁটি-
কি করে বুঝবে বলো ভাল
চিন্তা বোধের ফুর্তি- এই
জনমের আরতি-কে দেখে ছবি
ভূতেই খাচ্ছে সবি।
-------------------------------------------
২
// কিছুই নেই //
===================
এই মাটির জন্ম নেই
ঘর নেই- সংসার নেই-
জাত নেই- সমাজ নেই
পাড়ায় হৈ হৈ কলরব নেই
অঘোর প্রাণ একটা;
বাবা নেই, মা নেই, ভাই
নেই, বোন নেই- বন্ধু বান্ধব নেই,
স্কুলের সহপাঠী নেই- ছবি নেই
স্মৃতি নেই, স্বজন নেই- কারণ
অঘোর প্রাণ একটা!
বউ নেই- সন্তান নেই- দুমুঠো
খাওয়ার থাল নেই- মৃত্যু নেই-
মাটি নেই, আকাশ নেই, আলো নেই
বাতাস নেই রবি শশী নেই-পূর্ণিমা নেই-
অমাবস্যা নেই- অতঃপর কিছুই নেই।
৩
বয়সটা ছাড়ে না
========================
বয়সটা কাউকে ছাড়ে না-
ছাড়ে না ঘর বাড়ি! ভিটা-মাটি-
রাস্তার মোড়, এমন কি
দেহের ভাঁজ খুঁটি নাটি;
বয়সটা কাউকে ছাড়ে না
ক্ষমতার যন্ত্র মন্ত্র -
রীতিনীতি এমনকি
ক্ষমতার রদ বদল;
বয়সটা বড়ই অদ্ভূত!
সাগর নদী পাহাড়,
আকাশ তাও ছাড়ে না,
উপলব্ধির লোম ঘামে-
প্রজন্ম হাসে- অতঃপর
বয়সটা কাউকে ছাড়ে না।
No comments:
Post a Comment