বহ্নি শিখার তিনটি কবিতা--
১
ইচ্ছের সূতোয় স্বপ্ন"
দুরন্ত ইচ্ছে কে বললাম,
----------এতটা নির্ভীক হয়ো না,
বেপরোয়া করোনায়,
-----------বাইরেটা মোটেও নিরাপদ নয়।
আগে নিজেকে বাঁচাতে শেখো,
-----------তারপরে সমাজকে বাঁচিও।
ডানপিটে ইচ্ছেটা বললো,
--------------ঝাঁপিয়ে পড়া অভ্যেস।
পাহাড় চূড়ো থেকে শূন্যে,
--------------ঝোপঝাড়ের বুকে,
কাঁটা কিংবা পাথরে পরোয়া নেই
---------------ঈশান কোণ বন্ধ নয় কারোর।
নন্দলালের অস্তিত্বে জীবন বাঁচে না,
-----------------শুধু পরিখা খনন চলে।
মেলতে দুর্দম হতেই হয়,
------------------ইচ্ছের সূতোয় স্বপ্ন বেঁধে।
২
দূর্বার মতো
এতো অসুস্থতা-এতো মৃত্যু! শুকিয়ে যাচ্ছে সমুদ্র।
কলসির ভেতর শুধু একরাশ শুন্যতায় তৃষ্ণার হাহাকার।
লড়াই -ভাইরাসের বিরুদ্ধে,বুকের আত্মীয়দের,
যেন অকূলনদীর ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে সাঁতরে তীরের খোঁজে চলা,
আপ্রাণ চেষ্টা করছে প্রত্যেকে নিজেকে বাঁচানোর জন্য,
বেঁচে থাকতে কতো শত কাজ,শোকদুঃখ,কষ্ট তবুও --
যুদ্ধ করেই বেঁচে থাকতে চাই, হারতে চাই না,
দূর্বার মতো গজিয়ে ওঠতে চাই পলকে হাজার বার,
এ পৃথিবী আমাদের, আমাদের ঘর সংসার-আনন্দের ফোয়ারা।
--------
৩
আঙ্গুল তোমাকেই খোঁজে
মন ভালো নেই? অভিমান হয়েছে কি তোমারও?
খুব মনে পড়ে সময়ে অসময়ে, মোবাইল হাতে নিলেই ,আঙ্গুল তোমাকেই খোঁজে,
কোন মেসেজ এসেছে কি? নাহ্, সেই নীরব মুখচ্ছবি নিয়েই বসে আছো,
যখন দেখি তুমি একই রকম নীরব, তখন চুপ থাকি আমিও।
কিছু বলতে পারি না ,মনের দর্পণ ঝাপসা হয়ে আসে।
যে ইচ্ছে করেই ভুলে থাকতে চায় তাকে বিরক্ত করা ঠিক নয় ভেবে,
আসলে কি পারছো? মন থেকে ভুলে থাকতে?
কোথাও কি আগুন নেই? দগ্ধ হচ্ছো না কি একটুও।
তুমিও কি আমার মতোই ভাবছো না? বার বার ফিরে যাচ্ছো না---
মেসেঞ্জার থেকে পোস্ট, পোস্ট থেকে মেসেঞ্জারে!
------
No comments:
Post a Comment