এ-শহর নিরপেক্ষ,এ-শহর নিরপেক্ষ
জোবাইয়াত রিমন (বাংলাদেশ)
রাত্রের কাল কুঠুরি অন্ধকার নিরপেক্ষ,
সড়ক বাতি, ঘেউ ঘেউ করা কুকুরটাও
শাশ্বত নিরপেক্ষ।
তবু
রাত বাড়লেই হাত বাড়ায় পৈশাচিকতা,
ঘাতকের নির্মম আঘাতে খুলে যায় তরুনীর
কাপড়ের ভাঁজে সরল গীট
স্তব্ধতা ভেঙ্গে হঠাৎই আত্মচিৎকার,
বেঁচে থাকার আকুতি।
এ রাত দেখে রবের ভয়ে কম্পিত পরিষ্কার জায়নামাজ।
যার ফল তিক্ত রসাত্মক ।
রাতকে
বলছি
জেগো
স্তব্ধতা ভেঙ্গে হঠাৎই আত্মচিৎকার,
বেঁচে থাকার আকুতি।
তবুও এ রাত নিরপেক্ষ,
এ রাত দেখে ঘাতকের পৈশাচিকতা, অসভ্য অশ্লীল উল্লাস,
এ রাত দেখে রবের ভয়ে কম্পিত পরিষ্কার জায়নামাজ।
ভোরের বাতাস বয়,নিস্তব্ধতা ভেঙ্গে আসে আলোময় অন্ধকার ,
সরব হয়ে ওঠে কথিত বুদ্ধিজীবী, পচা পরামর্শক,
যার ফল তিক্ত রসাত্মক ।
পিশাচেরা মাড়িয়ে যায় নরম মৃত্তিকা ,
বিশুদ্ধ অক্সিজেন, বিচার নেই
তাই আজ প্রকাশিত হোক আমাদের অব্যক্ত বেদনা,
সাক্ষী নিপাত যাক
রাতকে
বলছি
জেগো
না।
No comments:
Post a Comment