Tuesday, 3 August 2021

অভিজিৎ দাসকর্মকার--ত্রিভুজ জুড়ে আবেগ

                     

                                                           

#ত্রিভুজ জুড়ে আবেগ

অভিজিৎ দাসকর্মকার


ও শ্রাবণীধারা,কোমরে তোমার

হরিণের প্রতিবিম্ব 

নৈঃশব্দ্যে নদী পার করছে দীর্ঘ 

ঢেউলগ্ন,আর


বৃষ্টি ক্রমশ ডাকনামে ডাকছে

পরিচর্যার নীচে অতর্কিত রোদ

নীলিমার বৃত্ত 

গভীর ইথার


শরীরে কাঞ্চন নেই

কামিনীর পাশের কাশবনে পিউ,আর 

আরশিমহলের ঝরকায় বাউল লেগেছে

পাল তুলেছি বাবরিচুলের

বার্গান্ডিতে


তুমি এখনো বিকেলের আলোভাঙায় 

গাছের কোলে বসো,তোমার

গন্ধে ফুসফুস আশ্বস্ত হয়,আর

ত্রিভুজ জুড়ে আবেগ,দ্যাখো


সময় উষ্ণ হয় ঘড়ির ৫টায়

No comments:

Post a Comment

সম্পাদকীয়

সম্পাদকের কলমে-- কবিতা পত্রিকার সম্পাদনা কি কবিতার ভাষায় হতে হবে ? না, এমনটা নয়, কবিতা বস্তুত আমাদের বঙ্গবাসীর রক্তের মাঝেই রয়ে গেছে। একট...